অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা প্রমাণিত: বিএসইসি (BSEC) কর্তৃক আইল্যান্ড সিকিউরিটিজ ২০ লক্ষ টাকার জরিমানা ও অভিযোগ থেকে সম্পূর্ণ অব্যাহতি।
কিছু দিন পূর্বে বিভিন্ন অনলাইন,অফলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে আপনারা অবগত হয়েছেন যে,ক্লায়েন্টের ১২.২০ (বারো লক্ষ বিশ হাজার) টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক Island Securities Limited-কে ক্লায়েন্টকে ১২,২০,০০০.০০ টাকা ফেরত দিতে আদেশ দেওয়া হয় অন্যথায় ২০ (বিশ) লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করা হয়েছিল।
উক্ত আদেশের বিরুদ্ধে Island যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে BSEC এ আপিল দাখিল করে। উক্ত আপিলের শুনানি গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর মাননীয় চেয়ারম্যানের সভাপতিত্বে এবং কমিশনের সকল সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
শুনানি ও উপস্থাপিত তথ্য-উপাত্ত পর্যালোচনার পর আবেদনকারী জনাব গোলাম রহমানের ১২.২০ (বারো লক্ষ বিশ হাজার) টাকা আত্মসাতের অভিযোগের অসত্য প্রমাণিত হয়। ফলে,উক্ত অভিযোগের ভিত্তিতে Island -এর বিরুদ্ধে পূর্বে আরোপিত ২০ (বিশ) লক্ষ টাকার জরিমানা বাতিল করা হয়েছে এবং অর্থ আত্মসাতের অভিযোগ থেকে প্রতিষ্ঠানটিকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে,আবেদনকারী জনাব গোলাম রহমানকে তাঁর GMG Airlines-এর শেয়ার সার্টিফিকেট ডেলিভারি প্রদান করতে নির্দেশ প্রদান করা হয়।
Island ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সবসময় আইনের প্রতি শ্রদ্বাশীল। যথাযথ আইন পরিপালনের সর্বদা স্বচ্ছ থাকতে বদ্ধপরিকর। সবশেষে মহান সৃষ্টিকর্তার প্রতি শোকরিয়া আমাদের ৩০ বছরের সুনাম অক্ষুন্ন রইল।